ভাবনা কাহারে বলে

সখি,ভাবনা কাহারে বলে
সখি,যাতনা কাহারে বলে?
তোমরা যে বলও দিবসও রজনী-
ভালবাসা ভালবাসা।
সেকি কেবলই যাতনাময়সেকি কেবলই চোখের জল,সেকি কেবলই দুখের শ্বাস!
লোকে তবে করে কি সুখেরী তরে 
এমন দুখের আশ!
আমার চোখে তো সকলই শোভন,

সকলই নবীন,সকলই বিমল-
সুনীল আকাশ,শ্যামল কানন,বিষাদ জোছনা,কুসুমও কোমল
সকলই আমার মত তারা-কেবলই হাসে কেবলই গায়...
হাসিয়া-খেলিয়া মরিতে চায়,না জানে বেদন,না জানে রোদন
না জানে শাদের যাতনা যতন...
ফুল সে হাসিতে হাসিতে জরে,জোছনা হাসিয়া মিলায়ে যায়,
হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশেরও তারা তে আগে কায়।
আমার মত সখি কে আছে,আয় সখি আমার কাছে।
সখি হৃদয়য়ের সুখের গান,শুনিয়া তোদের জুড়াবে প্রাণ-
প্রতিদিন যদি কাঁদবি কেবল একদিন নয় হাসিবি তোরা,
একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া কাঁদিব মোরা
ভেবে যাই- সকাল, সন্ধ্যা কিংবা জো্ৎস্নাহীন রাতে। সে কী কিতিক্ছিরি ভাবনা! ভাবতে ভাবতে কোন অবেলায়, কার আঙিনায় লুটোপুটি খাই।ভাবনার হাওয়ায় ভেসে বেড়াই, দুলি দোলনায়। আমার ভাবনাগুলো-শান্তি,স্বস্তি দেয়না, দেয়না যাতনাও। কেবলই ভাবি, ভেবে যাই-কী নিয়ে এ ভাবনা, তা নিয়েও ভাবিনা। ভেবে ভেবে ক্লান্তও হই না-দূর পথের ক্লান্ত পথিকেরা ডাক দিয়ে যায়না, থামিয়ে দেয়না ভাবনাকেও। মহাভাবনা।জলে-স্থলে, অন্তরীক্ষে কেবলই ভাবনা। ভাবনা ফুরোয়না কারোরই।গাছে গাছে কেবল পাখিরা ভাবেনা, শুধু ডানা মেলে উড়ে চলে-দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে।




       

মন্তব্যসমূহ