দুই পাশে দুই স্কুল, মাঝখানে চিড়েচ্যাপ্টা জনতা
প্রতিদিনের মতো ঠিক বেলা দুইটার দিকে রামপুরা থেকে বাসে উঠেছি-অফিসের উদ্দেশে। যানজটেও কাকরাইল পৌঁছবার কথা অড়াইটার মধ্যেই। কিন্তু আজ সেই বড়জোর আধঘণ্টার পথ পাড়ি দিতে সময় লেগেছে পাক্কা আড়াই ঘণ্টা।
মালিবাগ রেলগেট পার হয়ে কোনো মতে মৌচাক এসে স্থির হয়ে যায় গাড়ির চাকা। কারণ একটাই তীব্র যানজট। এ যানজট ঠেলে ধীরে ধীরে বাস চলতে থাকে কাকরাইলের দিকে। মালিবাগ মোড় এসে থেমে যায় আবার। সেই থেমে থাকায় পেরিয়ে যায় প্রায় দেড়ঘণ্টা। এরপর ধীরে ধীরে শান্তিনগরের কাছাকাছি এসে আবার বন্ধ।
বাস থেকে নেমে হেঁটে যাওয়ার উপায় নেই। সব দিকে পানি, সড়কে, ফুটপাতে সব জায়গায়। অগত্যা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় ছিলনা।
শান্তিনগরের পশ্চিম দিকে ভিকারুননেসা স্কুল আর পূর্বদিকে রাজারবাগ হয়ে সোজা গেলে মতিঝিল আইডিয়াল স্কুল। এ দুই স্কুলের শিক্ষার্থীদের ব্যক্তিগত গাড়ি ছেড়ে দিতেই ট্রাফিক পুলিশ ঘেমে যায়। গণপরিবহন ছাড়ার সময় হয়না তার। হাজার হাজার যাত্রী নিয়ে পরিবহনগুলো ঠায় দাঁড়িয়ে থাকে ঘণ্টার পর ঘণ্টা। আর মাত্র দুই একজনের জন্য পথ খোলা রাখতে হয় একই সময়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন