সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

দেশের জন্য বড় বড় কথা বলি, দেশকে নিয়ে ভাবিও। দেশের উন্নতি নিয়ে ভাবতে ভাবতে কপালে ভাঁজ ফেলে দেই। দেশের প্রতি মমত্ব আর ভালোবাসায় উতলে উঠি। কিন্তু সঠিক কাজটি করতে বললেই আসল মুখোশটা বের হয়ে আসে। এ কেমন দেশের কথা
বলা! গা সয়ে গেছে অন্যায় আর অবিচার দেখতে দেখতে। প্রতিবাদের ভাষা দিয়ে কিছু হয় না এখানে। সব মুখবন্ধ করে সয়ে নেয়াটাই যেন ভাগ্য আমাদের। বলছি এ দেশের উন্নতির চরম শেখরে বসে থাকা মানুষের কথা। যারা দেশকে নিয়ে স্বপ্ন দেখানোর নামে স্বপ্ন বিক্রি করেন। মুখে অনেক বড় কথা বলে, প্রতিস্রুতি দেন, সঙ্গে থাকার কথা বলেন।বিপদের সময় ব্যস্ত থাকেন বড্ড।
বিকেন্দ্রীকরণের কথা আমরা সবাই বলি। কিন্তু কাজে কর্মে কতটুকু সেটার বাস্তবায়ন ঘটছে? কাজে নামলে প্রথমে আপনাকে বাহবা দেবে, অনেক বড় কথা শোনাবে, প্রতিস্রুতি দেবে সাথে থাকবার। কিন্তু প্রক্রিতপক্ষে বাস্তবতা হচ্ছে ব্যাবসার মুখ না দেখলে কেউ এগিয়ে আসবে না। সবটাই এখন ব্যাবসায়িদের দখলে চলে গেছে। এখানে সত্যিকারের দেশপ্রেম বলে কিচ্ছু নেই। সম্মিলিতভাবে কেউ যে নিঃস্বার্থে কিছু করবে দেশের জন্য, এক্টিও নজিরে নেই। উপরন্তু, কেউ কিছু বললেই তাকেও চুপ করিয়ে দেবার সকল ব্যাবস্থা তাঁদের আছে। বিগত দশ বছরের হিসেবের খাতাটা একটু খুলে দেখুন। শ্রেণী বৈষম্য কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে একটু ভাবুন। দেশের বড়লোকেরা আরও বড়লোক হয়েছে গরীবেরা হয়েছে আরও গরীব। উচ্চ শ্রেণীর মানুষদের ব্যাংকক থাইল্যান্ড ছাড়া শপিং হয় না। কথায় কথায় বিদেশ যাওয়া আসাটা কোন ব্যাপারই না।হ্যা, গরীবেরা ভাতে পেটে খেয়ে বাঁচছে ঠিকই, কিন্তু এ শুধুই বেঁচে থাকা কীটপতঙ্গের যায়গা দখল করে। কিন্তু কৃষকেরাতো আর ডিজিটাল হয়ে উঠেনি যে আইটিতে ফ্রিল্যান্সিং করে ঘরে বসে আয় করবে।উপরন্তু তাঁদের ধানি জমিতে হয়েছে ইটের ভাটা। ফসল, গাছপালা, পরিবেশ ধ্বংস হচ্ছে দিনের পর দিন। কখনো হারিয়েছে ভিটা নাদীর ভাঙ্গনে, কখনো হারাচ্ছে বিঘার পর বিঘা ধানের জমি।
এই শ্রেণিবৈষম্য কাটিয়ে উঠা একদিনে সম্ভব নয়। কিন্তু সম্ভব। যখন সবাই ট্যাক্স দিবে এবং যখন সরকার ট্যাক্স এর টাকা জনগনের কাছেই সঠিকভাবে ফিরিয়ে দেবে, সবাই ন্যায্য মুল্যের জন্য দাবি করবে, যখন বুঝবে উঁচু স্তরের মানুষগুলোর চেয়ে সাধারন মানুষগুলো সংখ্যায় অনেক বেশী, যখন শুষে নেবার সকল উপায় বন্ধ করা যাবে। শ্রেণিবৈষম্য তখনই দুর হবে যখন নিজের ন্যায্য পাওনা চাইতে শিখব আমরা। যখন অন্যের প্রতিশ্রুতির আশায় আর বসে না থেকে নিজেদের সম্মিলিত প্রচেষ্টায় কিছু করতে পারব আমরা। সবাইকে একে অন্যের জন্য এগিয়ে আসার মন থাকতে হবে। দেশের জন্য কিছু করা মানে নিজের জন্যই করা। এভাবেই আসে নতুন দিন,
নতুন ভোরের সোনালী আলোয় উদ্ভাসিত হই। জ্বলে উঠি নির্ভয়ে। জ্বালাই আলো অন্ধকারে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন